রক্তদান কেন করবেন? জানুন রক্তদানের উপকারিতা, নিয়ম ও সঠিক তথ্য

রক্তদান কী, উপকারিতা, নিয়ম, যোগ্যতা ও সতর্কতা গাইড, রক্ত দিন জীবন বাঁচান, আনকাবূত ফাউন্ডেশন ব্লাড ডোনেশন সচেতনতা পোস্টার

বিষয়বস্তু তালিকা

একটু ভাবুন, আপনার কাছের কেউ হঠাৎ অ্যাক্সিডেন্টে পড়ল। হাসপাতালে নেওয়া হলো। ডাক্তার বললেন, “জরুরি ভিত্তিতে রক্ত দরকার।” সেই মুহূর্তে রক্ত না পেলে কী হবে, সেটা ভাবতেই বুকটা ভারী হয়ে ওঠে। অথচ আপনি চাইলেই মাত্র ১০ থেকে ১৫ মিনিটের মধ্যে সেই মানুষটার পাশে দাঁড়াতে পারতেন। রক্তদান 

রক্তদান – এটি শুধু একটি দান নয়, এটি একটি মানবিক দায়িত্ব।

রক্তদান কী এবং কেন দরকার?

রক্তদান হলো সুস্থ একজন মানুষের শরীর থেকে স্বেচ্ছায় নিরাপদভাবে রক্ত সংগ্রহ করে অসুস্থ বা বিপদগ্রস্ত মানুষের শরীরে প্রবেশ করানোর প্রক্রিয়া। বাংলাদেশে প্রতি বছর প্রায় ৮ লাখ ব্যাগ রক্তের প্রয়োজন হয়। এই বিপুল চাহিদা তৈরি হয় নানা জরুরি ও নিয়মিত চিকিৎসা প্রয়োজনে। সড়ক দুর্ঘটনা, বড় অপারেশন, প্রসবকালীন অতিরিক্ত রক্তক্ষরণ, ডেঙ্গুজনিত জটিলতা, ক্যান্সার চিকিৎসা, থ্যালাসেমিয়া রোগীদের নিয়মিত রক্ত সঞ্চালন, অ্যানিমিয়া এবং অন্যান্য রক্তজনিত রোগের কারণে প্রতিদিন অসংখ্য রোগীর রক্ত দরকার হয়। অনেক ক্ষেত্রে একবারে একাধিক ব্যাগ রক্তও লাগতে পারে।

কিন্তু সেই চাহিদার একটা বড় অংশ এখনও পূরণ হয় না স্বেচ্ছায় রক্তদানের মাধ্যমে। সবচেয়ে কঠিন সত্যিটা হলো, রক্ত কারখানায় তৈরি হয় না। চিকিৎসা বিজ্ঞান এখন পর্যন্ত রক্তের কোনো কৃত্রিম বিকল্প তৈরি করতে পারেনি। তাই মানুষের রক্তের প্রয়োজনে একমাত্র মানুষকেই এগিয়ে আসতে হয়।

যেসব রোগী বা পরিস্থিতিতে রক্তের দরকার হয়:

  • বড় দুর্ঘটনায় অতিরিক্ত রক্তক্ষরণ
  • জটিল অস্ত্রোপচার বা সার্জারি
  • থ্যালাসেমিয়া বা ব্লাড ক্যান্সার রোগীদের নিয়মিত রক্ত পরিবর্তন
  • প্রসবের সময় মায়েদের রক্তক্ষরণ
  • ডেঙ্গু, অ্যানিমিয়া বা অন্যান্য রক্তসংক্রান্ত রোগ

এই মানুষগুলোর কাছে আপনার দেওয়া এক ব্যাগ রক্তই হয়ে উঠতে পারে বেঁচে থাকার শেষ ভরসা।

রক্তদান করতে পারবেন কারা?

রক্তদান করা মোটেও কঠিন নয়। তবে কিছু শর্ত আছে, যেগুলো পূরণ করলেই যে কেউ রক্ত দিতে পারেন:

  • বয়স: ১৮ থেকে ৬০ বছরের মধ্যে হতে হবে
  • ওজন: কমপক্ষে ৪৫–৫০ কেজি হতে হবে
  • স্বাস্থ্য: সুস্থ ও সক্রিয় থাকতে হবে
  • বিরতি: একবার রক্ত দেওয়ার পর কমপক্ষে ৪ মাস (১২০ দিন) অপেক্ষা করতে হবে
  • রোগমুক্ত: HIV, হেপাটাইটিস বি/সি, ম্যালেরিয়া বা সিফিলিস না থাকলে ভালো

যদি আপনার সম্প্রতি কোনো ওষুধ চলছে বা বড় কোনো অসুস্থতা হয়েছে, তাহলে রক্তদানের আগে একবার ডাক্তারের পরামর্শ নিন।

বিশেষ দ্রষ্টব্য: অনেকে মনে করেন শুধু পুরুষরাই রক্ত দিতে পারেন, যা ভুল ধারণা। একজন সুস্থ ও সবল নারীও সহজেই রক্ত দিতে পারেন। তবে কিছু বিষয় খেয়াল রাখা জরুরি।

  • মাসিক চলাকালীন রক্ত দেওয়া থেকে বিরত থাকুন
  • গর্ভাবস্থায় রক্ত দেওয়া উচিত নয়
  • শরীর দুর্বল থাকলে আগে বিশ্রাম নিন
  • হিমোগ্লোবিন ঠিক আছে কিনা নিশ্চিত করুন

সঠিক সময় ও শারীরিক অবস্থা ঠিক থাকলে নারীরাও নিরাপদে রক্তদান করতে পারেন।

রক্তদানের উপকারিতা – শুধু অন্যের জন্য নয়, আপনার জন্যও!

রক্তদান হলো সুস্থ একজন মানুষের শরীর থেকে স্বেচ্ছায় নিরাপদভাবে রক্ত সংগ্রহ করে অসুস্থ বা বিপদগ্রস্ত মানুষের শরীরে প্রবেশ করানোর প্রক্রিয়া। বাংলাদেশে প্রতি বছর প্রায় ৮ লাখ ব্যাগ রক্তের প্রয়োজন হয়। এই বিপুল চাহিদা তৈরি হয় নানা জরুরি ও নিয়মিত চিকিৎসা প্রয়োজনে। সড়ক দুর্ঘটনা, বড় অপারেশন, প্রসবকালীন অতিরিক্ত রক্তক্ষরণ, ডেঙ্গুজনিত জটিলতা, ক্যান্সার চিকিৎসা, থ্যালাসেমিয়া রোগীদের নিয়মিত রক্ত সঞ্চালন, অ্যানিমিয়া এবং অন্যান্য রক্তজনিত রোগের কারণে প্রতিদিন অসংখ্য রোগীর রক্ত দরকার হয়। অনেক ক্ষেত্রে একবারে একাধিক ব্যাগ রক্তও লাগতে পারে।

কিন্তু সেই চাহিদার একটা বড় অংশ এখনও পূরণ হয় না স্বেচ্ছায় রক্তদানের মাধ্যমে। সবচেয়ে কঠিন সত্যিটা হলো, রক্ত কারখানায় তৈরি হয় না। চিকিৎসা বিজ্ঞান এখন পর্যন্ত রক্তের কোনো কৃত্রিম বিকল্প তৈরি করতে পারেনি। তাই মানুষের রক্তের প্রয়োজনে একমাত্র মানুষকেই এগিয়ে আসতে হয়।

রক্তদানের উপকারিতা 

১. স্বাস্থ্যগত দিক থেকে রক্তদানের কিছু গুরুত্বপূর্ণ সুবিধা পাওয়া যায়। গবেষণায় দেখা গেছে, নিয়মিত রক্তদান হৃদরোগ ও হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে সাহায্য করতে পারে। কিছু গবেষণায় আরও উল্লেখ আছে, বছরে নির্দিষ্ট সংখ্যক বার রক্তদান করলে কিছু নির্দিষ্ট ক্যান্সারের ঝুঁকি তুলনামূলকভাবে কম দেখা যায়, যেমন ফুসফুস, লিভার, কোলন, পাকস্থলী ও গলার ক্যান্সার। একাধিক বছর ধরে প্রায় ১২০০ জনের ওপর করা একটি গবেষণায় এই ধরনের ফলাফল পাওয়া যায়।

২.  রক্তদানের ফলে নতুন রক্তকণিকা তৈরি হয়। শরীর রক্তদানের পর হারানো অংশ পূরণ করতে নতুন রক্ত তৈরির কাজ শুরু করে। এতে রক্ত সঞ্চালন প্রক্রিয়া সক্রিয় থাকে এবং শরীর স্বাভাবিকভাবে ভারসাম্য ফিরিয়ে আনে।  নিয়মিত রক্তদান করলে অনেকের ক্ষেত্রে উচ্চ রক্তচাপ কিছুটা কমতে দেখা যায়।

৩. রক্তদান শুধু অন্যকে সাহায্য করে না, নিজের শরীর সম্পর্কেও ধারণা দেয়। রক্তদানের সময় কিছু গুরুত্বপূর্ণ পরীক্ষা করা হয়। এতে হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি, সিফিলিস এবং এইচআইভি এর মতো সংক্রমণ সম্পর্কে প্রাথমিক তথ্য পাওয়া যায়। এটি মূলত একটি বিনামূল্যের মিনি হেলথ চেকআপ।

৪. রক্তদানের সময় শরীর নির্দিষ্ট পরিমাণ ক্যালরি ব্যবহার করে। এক পাইন্ট (৪৭৩ মিলিলিটার ) রক্ত দিলে প্রায় ৬৫০ ক্যালরি খরচ হয়। এটি শরীরের মেটাবলিজম সক্রিয় রাখতে সাহায্য করে। কিছু ক্ষেত্রে এটি ওজন নিয়ন্ত্রণেও ভূমিকা রাখতে পারে।

৫. রক্তদান মানুষের জন্য উপকারী এবং সমাজের জন্য প্রয়োজনীয় একটি দায়িত্ব। এটি একদিকে অন্যের জীবন বাঁচায়, অন্যদিকে দাতার শরীরকেও সক্রিয় ও স্বাস্থ্যবান রাখতে সাহায্য করে।

৬. অন্যের জীবন বাঁচানোর অনুভূতি অন্যরকম। রক্তদান করলে মনে যে শান্তি ও তৃপ্তি আসে, সেটা কোনো কিছুর সাথে তুলনা হয় না। 

রক্তদান মানুষের জন্য উপকারী এবং একটি প্রয়োজনীয় সামাজিক দায়িত্ব। এটি একদিকে অন্যের জীবন বাঁচায়, অন্যদিকে দাতার শরীরকেও সক্রিয় ও স্বাস্থ্যবান রাখতে সাহায্য করে।

পবিত্র কুরআনে আল্লাহ তাআলা বলেন,‘’হে মু’মিনগণ! তোমরা রুকূ‘ কর, সেজদা কর আর তোমাদের প্রতিপালকের ‘ইবাদাত কর ও সৎকাজ কর (রক্তদান এর মধ্যে একটি ) যাতে তোমরা সাফল্য (জান্নাত) লাভ করতে পার।‘’ [সাজদাহ] (সূরা হাজ্জ : ৭৭)

রক্তদান নিয়ে সাবধানতা এবং প্রচলিত ভুল ধারণা

রক্তদান একটি নিরাপদ ও মানবিক কাজ। তবুও অনেক মানুষ ভুল তথ্য, ভয় এবং গুজবের কারণে রক্ত দিতে চান না। সঠিক তথ্য জানলে এই দ্বিধা সহজেই দূর হয়। এখানে রক্তদান নিয়ে প্রচলিত ভুল ধারণা ও জরুরি সাবধানতা তুলে ধরা হলো। 

ভুল ধারণা ১: রক্ত দিলে শরীর দুর্বল হয়ে যাবে

একদমই না। একজন সুস্থ মানুষের শরীরে প্রায় ৫ থেকে ৬ লিটার রক্ত থাকে। রক্তদানের সময় মাত্র ৪৫০ থেকে ৫০০ মিলিলিটার রক্ত নেওয়া হয়। শরীর সাধারণত ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে তরল অংশ পূরণ করে ফেলে এবং কিছু সময়ের মধ্যে রক্তকণিকাও স্বাভাবিক হয়ে যায়।

সঠিক খাবার, পানি ও বিশ্রাম নিলে দ্রুত স্বাভাবিক অনুভব করবেন।

ভুল ধারণা ২: রক্তদানে সংক্রমণের ভয় আছে

না। অনুমোদিত রক্তদান কেন্দ্রে সব সময় নতুন ও জীবাণুমুক্ত সুঁই ব্যবহার করা হয়। একটি সুঁই একবারই ব্যবহার করা হয়। তাই নিরাপদ কেন্দ্রে রক্ত দিলে সংক্রমণের ঝুঁকি থাকে না।

রক্তদানের জন্য সব সময় বিশ্বস্ত হাসপাতাল, ব্লাড ব্যাংক বা অনুমোদিত ক্যাম্প বেছে নিন।

ভুল ধারণা ৩: মহিলারা রক্ত দিতে পারবেন না

সম্পূর্ণ ভুল। সুস্থ মহিলারাও পুরুষের মতোই রক্ত দিতে পারেন। তবে মাসিক চলাকালীন সময়, গর্ভাবস্থা, সন্তান জন্মের পর দুর্বলতা থাকলে বা চিকিৎসক নিষেধ করলে রক্তদান এড়ানো উচিত।

রক্তদানের আগে হিমোগ্লোবিন পরীক্ষা করা হলে আরও নিরাপদ হয়।

ভুল ধারণা ৪: রক্তদান খুব কষ্টের

রক্তদান সাধারণত সহজ ও স্বল্প সময়ের একটি প্রক্রিয়া। বেশিরভাগ মানুষ শুধু সুঁই ফোটানোর সময় হালকা অনুভূতি পান। পুরো প্রক্রিয়া সাধারণত ১০ থেকে ১৫ মিনিটে শেষ হয়।

ভুল ধারণা ৫: একবার রক্ত দিলে বারবার দিতে হবে

না। রক্তদান সম্পূর্ণ স্বেচ্ছামূলক। আপনি চাইলে দেবেন, না চাইলে দেবেন না। কারও ওপর কোনো বাধ্যবাধকতা নেই।

রক্তদানের আগে যা করবেন 

  • রক্ত দেওয়ার আগের দিন ও দিনটিতে প্রচুর পানি, ফলের রস বা তরল পানীয় পান করুন এবং আগের রাতে ভালো ঘুম নিশ্চিত করুন । 
  • রক্তদানের অন্তত ১-৪ ঘণ্টা আগে আয়রন ও প্রোটিন সমৃদ্ধ খাবার (যেমন- লাল মাংস, মাছ, পালং শাক, ডিম) খান। কারণ খালি পেটে রক্ত দিলে মাথা ঘোরানো বা দুর্বলতা অনুভব হতে পারে। 
  • সহজেই হাতের শিরা পর্যন্ত পৌঁছানো যায় এমন ঢিলেঢালা পোশাক পরুন। 
  •  কোনো ওষুধ খেলে বা কোনো সংক্রমণের (জ্বর, ঠান্ডা) জন্য অ্যান্টিবায়োটিক নিলে ডাক্তারকে জানান।  

রক্তদানের পরে যা করবেন 

  • রক্তদানের পর অন্তত ১০-১৫ মিনিট আরাম করে বসুন বা শুয়ে বিশ্রাম নিন।
  • আগামী ২৪ ঘণ্টা স্বাভাবিকের চেয়ে ৩-৪ গ্লাস বেশি পানি, ফলের রস বা শরবত পান করুন। 
  • অন্তত ২৪ ঘণ্টা ভারী বোঝা বহন, দৌড়ঝাঁপ, বা ভারী ব্যায়াম করবেন না। 
  •  যদি মাথা ঘোরা বা দুর্বলতা অনুভব করেন, তবে সাথে সাথে বসে পড়ুন বা শুয়ে পড়ুন এবং পা দুটো শরীরের চেয়ে একটু উঁচুতে রাখুন।  
  • ব্যান্ডেজ কিছু সময় খুলবেন না।

বিশেষ সতর্কবার্তা: যদি রক্তদানের পর বা স্থানটিতে কোনো অস্বাভাবিক ব্যথা, রক্তপাত বা দীর্ঘক্ষণ মাথা ঘোরা অনুভব করেন, তবে দ্রুত রক্ত সংগ্রহকেন্দ্রের চিকিৎসকের সাথে যোগাযোগ করুন।  

রক্তদানের ক্ষেত্রে সঠিক তথ্য জানা আমাদের জন্য অত্যন্ত জরুরি। কেননা ভুল ধারণা মানুষের মধ্যে অকারণ ভয় তৈরি করে। কিন্তু বাস্তবে রক্তদান নিরাপদ, সহজ এবং জীবন বাঁচানোর অন্যতম উপায়। আপনি সঠিক তথ্য জানলে নিজেও রক্ত দিতে আগ্রহী হবেন এবং অন্যদেরও উৎসাহ দিতে পারবেন।

বিশ্বে রক্তদানের বর্তমান চিত্র 

উন্নত দেশে বেশিরভাগ রক্তদাতাই স্বেচ্ছায় রক্তদান করেন। তারা সামাজিক দায়বদ্ধতা, মানবিকতা এবং মানুষের জীবন বাঁচানোর ইচ্ছা থেকে রক্ত দেন। এসব দেশে নিয়মিত স্বেচ্ছায় রক্তদাতা নেটওয়ার্ক শক্তিশালী হওয়ায় জরুরি সময়ে দ্রুত রক্ত পাওয়া যায়। অন্যদিকে অনেক দরিদ্র ও উন্নয়নশীল দেশে নিয়মিত স্বেচ্ছায় রক্তদাতার সংখ্যা এখনও কম। বেশিরভাগ মানুষ তখনই রক্ত দেন, যখন পরিবার, আত্মীয়স্বজন বা পরিচিত কারও প্রয়োজন হয়। ফলে জরুরি সময়ে রক্ত সংকট দেখা দেয়।

বাংলাদেশেও স্বেচ্ছায় রক্তদানের সংস্কৃতি ধীরে ধীরে শক্তিশালী হচ্ছে। বিভিন্ন সামাজিক ও মানবিক সংগঠন এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তেমনই একটি উদ্যোগ হলো আনকাবূত ফাউন্ডেশন, যারা রক্তদাতা সংযোগ, মানবিক সহায়তা এবং সচেতনতা তৈরির মাধ্যমে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে যাচ্ছে। এই কাজের পেছনে নিবেদিত স্বেচ্ছাসেবকদের অবদানও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা দিন-রাত সময় দিয়ে জরুরি রক্তদাতা খুঁজে দেওয়া, রোগীর পরিবারকে সহায়তা করা, তথ্য যাচাই করা এবং মানুষের মধ্যে রক্তদান সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দিতে নিরলসভাবে কাজ করছেন।

বেশিরভাগ রক্তদাতা সমাজসেবামূলক কাজ হিসেবে রক্তদান করেন। তারা কোনো লাভের জন্য নয়, মানবতার জন্য এগিয়ে আসেন। তবে কিছু ক্ষেত্রে পেশাদার রক্তদাতাও দেখা যায়, যারা অর্থ বা ভাতার বিনিময়ে রক্তদান করেন।

আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, একজন রক্তদাতা ভবিষ্যতে নিজের বা পরিবারের প্রয়োজনে অন্যের কাছ থেকে রক্ত পাওয়ার সুযোগও তৈরি করেন। তাই রক্তদান শুধু অন্যকে সাহায্য করা নয়, এটি পারস্পরিক সহায়তারও একটি সুন্দর উদাহরণ।

শেষ কথা

রক্তদান কোনো বড় ব্যাপার নয়। মাত্র কয়েক মিনিটের সাহস আর সদিচ্ছাই যথেষ্ট। আপনার শরীর থেকে বের হওয়া এক ব্যাগ রক্ত তিনজন পর্যন্ত মানুষের জীবন বাঁচাতে পারে।

আজকে হয়তো আপনি রক্ত দিচ্ছেন কারো জন্য। কাল হয়তো সেই কেউ আপনার বা আপনার কাছের মানুষের জন্য এগিয়ে আসবে।

তাই দেরি না করে আজই এগিয়ে আসুন, রক্ত দিন, জীবন বাঁচান। আরও পড়ুন

সওয়াবের নিয়তে পোস্টটি শেয়ার করুন

নগদ/বিকাশ পার্সোনাল 01700000000
ব্যাংক AC : 4567890-567890